✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১৩:৪৬:৫৫ |
ফিলিপিন্সের দাভাও অক্সিডেন্টালের উপকূলে গতকাল শনিবার রাতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ ফিলিপিন্সের একাধিক প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে। ফিলিপিন্সের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিবোলক্স) এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির ভূকম্পনবিদদের তথ্যমতে, স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়।

প্রতিবেদন অনুযায়ী, এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানির বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তবে এই ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কেন্দ্রস্থল মূল ভূখণ্ড থেকে দূরে হওয়ায় অবকাঠামোর ওপর প্রভাব কম পড়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..