✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রণব মুখার্জির প্রতি মোদির শেষ শ্রদ্ধা জ্ঞাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-০১, | ১২:৪৬:৫৪ |

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় প্রণব মুখার্জির মরদেহ নিয়ে আসা হয় তার দিল্লির বাসভবনে।

সকালেই প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন মোদির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এমএম নারভানে সহ আরও শীর্ষস্থানীয় সেনাপ্রধানেরা।

সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যেহেতু তিনি করোনা পজিটিভ ছিলেন, তাই কোভিড প্রোটোকল অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। দিল্লিতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..