✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২৯, | ১১:৪৪:০৪ |

করোনা সংক্রমণের কারণে গত তিন মাস বাড়তি ভাড়ায় চলাচল করে দেশের গণপরিবহন। এই নির্দেশনা তুলে দিয়ে আগামী ১লা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। সংক্রমণের কারণে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল সেটিও তুলে দেয়া হচ্ছে। আজ এক ভিডিও কনফারেন্সে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

ওবায়দুল কাদের জানান, পরিবহনগুলোকে কয়েকটি শর্ত মেনে চলাচল করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বা দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৪শে মার্চ থেকে দেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ ও রেল চলাচল ৩১শে মে থেকে চালু করার অনুমতি দেয়া হয়। এ সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়।

সম্প্রতি পরিবহন মালিকরা সম্পূর্ণ ধারণ ক্ষমতায় পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..