✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সামাজিক মাধ্যম ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৯:৩২:২৬ |
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ যথাযথভাবে অনুসরণের ওপর জোর দিয়ে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা একটি সতর্কীকরণমূলক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, সাইবার অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচারের লক্ষ্যে প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ বর্তমানে কার্যকর রয়েছে। এসব আইন ও নির্দেশিকা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং অনেক ক্ষেত্রে তা জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।


এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য এসব নির্দেশিকা ও আইন যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে দায়িত্বজ্ঞানহীন আচরণ, বিভ্রান্তিকর বা রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি আইনগত জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে অনলাইন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..