✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ন্যাড়া হলে কি চুল ঘন হয়? যা বলছে গবেষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২১, | ১০:৫৯:৪৭ |
আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাতলা হতে থাকে। বিশেষ করে পুরুষের মধ্যে এটি একটু বেশিই দেখা যায়। এর পেছনে অনেক কারণও থাকতে পারে। এই যেমন চুল ঠিকমতো পুষ্টি না পাওয়া কিংবা শরীরে হরমোনের পরিবর্তনসহ আরও অনেক কিছু।

আর চুল পড়ে যাওয়ার বিষয়টি অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই কেউ কেউ ভাবেন— মাথা ন্যাড়া করে ফেললেই সব সমস্যার সমাধান। কিন্তু আদতে তা ঠিক নয়; এমন বিশ্বাস করার কোনো কারণ নেই। আবার অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে পরে নতুন করে যে চুল গজাবে, সেটি আগের চেয়ে ঘন হবে, তাও ঠিক নয়।

সম্প্রতি পাবমেড সেন্ট্রালে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, আসলে ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই। ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন তা ছোট থাকায় দেখতেও ঘন মনে হয় এবং মাথায় হাত দিলেও ঘন ঘন লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুল বড় হলে বোঝা যায়, আসলে আগের মতোই আছে।

তবে একটা ভালো দিকও আছে— যাদের চুল পড়ার সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে বড় চুল সহজে উঠে যায়। কিন্তু ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন সেটি কিছুটা হলেও সময় টেকে, আর সহজে পড়ে না।

গবেষণায় আরও জানা গেছে, আসল সমস্যা হলো, মাথার ত্বকের নিচে চুলের গোড়াগুলো শুকিয়ে গেলে সেখান থেকে আর নতুন চুল ওঠে না। ন্যাড়া করলে অনেকেই ভাবেন, শুকিয়ে যাওয়া গোড়াগুলোর ভেতর থেকে আবার চুল গজাবে, কিন্তু বাস্তবে সেটি ঘটে না। কারণ ওই জায়গাগুলোতে আর কিছুই থাকে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..