✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২০-০৮-১৩, | ১৭:৫৬:২৫ |করোনা ভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট হতে ঢাকা-কুয়ালালামপুর ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে সপ্তাহে দুই দিন (মঙ্গল ও শুক্রবার) এবং কুয়ালালামপুর হতে ঢাকার উদ্দেশে (বুধ ও শনিবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।
ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্যসমূহ বিমান ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com ও বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করতে বলা হয়েছে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||