✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আটকে পড়া ৭১ বাংলাদেশি ফিরেছেন লেবানন থেকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১২, | ১৭:৩১:১৮ |

লেবাননে আটকে পড়া ৭১ জন প্রবাসী বাংলাদেশি বৈরুত থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে বুধবার দেশে ফিরেছেন।

লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকার বিমান বাহিনীর সি-১৩০ জে নামে একটি বিমানে সেখানে (বৈরুত) ত্রাণ-সহায়তা পাঠায়। ফেরার সময় এ বিমানটি বৈরুতে আটকে পড়া এসব বাংলাদেশিকে নিয়ে বুধবার সকাল সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের

আইএসপিআরের এই সহকারী পরিচালক গণমাধ্যমকে জানান, বিমানটি ভোর ৫টায় পৌঁছনোর কথা থাকলেও সেটি সকাল সোয়া ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও দেশে ফিরেছেন ৭১ জন।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে বিমান বাহিনীর সি-১৩০ জে বিমানটি গত ১০ আগস্ট লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

লেবাননের ওই বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন এবং বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়।

নিহত চার বাংলাদেশি হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

এছাড়াও ওই বিস্ফোরণে বৈরুতে অবস্থানরত বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয় বলেও আইএসপিআর জানায়।

বিস্ফোরণে আহত লেবাননীদের চিকিৎসা সামগ্রী ও জরুরি খাদ্য সহায়তা এবং খুচরা যন্ত্রাংশ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..