✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বাংলাদেশকে বড় লক্ষ্য ছুড়ল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৮:৪১:০৬ |

ঝড় তুলেছিলেন শাহিবজাদা ফারহান। সময় যেতেই সেই ঝড় মিয়ম্রাণ হয়ে পড়ে। কয়েকবার জীবন পেয়ে ফিফটি পার করেন পাকিস্তানের ওপেনার। শেষদিকে সালমান আগা ও মোহাম্মদ নওয়াজ খেলেন ঝড়ো ইনিংস। তাতেই ‍সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৯ রানের পুঁজি পায় পাকিস্তান। ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ওভারপ্রতি ৮.৯০ রান।

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লিটন দাস। শুরুটা পাকিস্তান ধুন্ধুমার ব্যাটিংয়ে করেন। শেষটাতেও সেই তাণ্ডব। মাঝের সময়ে দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ।

বৃহস্পতিবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৪১ বলে ৬৩ রান করেন ফারহান। আরেক ওপেনার সাইম আইয়ুবের ব্যাটে আসে ২১ রান। তিনে নামা মোহাম্মদ হারিস ব্যর্থ হন। হাসান নওয়াজ ১৭ বলে করেন ৩৩ রান। তাতেই শতরান পেরিয়ে দেড়শর দিকে এগোয় পাকিস্তান।

এরপর সেই রান দুইশর কাছাকাছি নিয়ে আসেন অধিনায়ক সালমান ও মোহাম্মদ নওয়াজ। ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রান করে ফেরেন নওয়াজ। ১২ রানে অপরাজিত থাকেন সালমান।

টাইগারদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২২ রানে দুটি শিকার নাসুম আহমেদের। একটি করে উইকেট তুলেছেন সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

গত মে মাসেও লাহোরে বেধড়ক পিটুনি খেয়ে হয়ে এসেছে হোয়াইটওয়াশ। সেই টি-টোয়েন্টি সিরিজের বদলা এবার ফিরিয়ে দেওয়ার পালা। বাংলাদেশের প্রয়োজন ১২০ বলে ১৭৯ রান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..