✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুদকের মামলায় আবুল বারকাত রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:২৪:৩০ |

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. জাকির হোসেন এই আদেশ দেন।

এর আগে আবুল বারকাতকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে ১১ জুলাই আবুল বারকাতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তার আগের দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..