✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:০৭:৩৫ |

রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার ইস্পাহানি কলোনির একটি বাসা থেকে মোছা. সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার এসআই মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার একটি বাসার ঝরনার পাইপের সঙ্গে ওরনা দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্ত জন্য আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেয়েটি সাইফুর রহমান খান নাঈম নামের চিকিৎসকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন, ওই বাসার গৃহকর্তা তার পরিবারসহ কক্সবাজার বেড়াতে গেছেন। ওই বাসায় আরো তিনজন গৃহকর্মী কাজ করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গৃহকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

ওই বাসার ড্রাইভার আব্দুল আউয়াল বলেন, ‘মেয়েটি প্রায় এক বছরের বেশি ওই বাসায় কাজ করত।

ভোররাতে বাথরুমে যাবে বলে যায়। তার কোনো সারা-শব্দ না পাওয়ায় দরজা ভাঙার জন্য অনেক চেষ্টা করেও না পেয়ে দরজার পাশে জানালার গ্লাস ভেঙে দরজার লক খুলে দেখি বাথরুমের ঝর্ণার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে ভোরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..