✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৩:৪৭:৩৫ |

মানিকগঞ্জ পৌর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এমএ হামিদ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ারের বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার ডাকাতিয়া গ্রামে। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন আনোয়ার। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

মামলাটি সেই সময়ে সদর থানার ওসি মো. রকিবুজ্জামান তদন্ত করেন। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আসামি আনোয়ারের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন তিনি। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির। তিনি বলেন, মামলায় সব নথিপত্র এবং সাক্ষীদের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক আসামি আনোয়ারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

–মানিকগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..