✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৯:১০:১৪ |

ময়মনসিংহ ও সিলেট বিভাগ বাদে বাকি ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

রোববার (১৩ জুলাই) আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে এ তথ্য।

সেখানে বলা হয়েছে, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দুপুর আড়াইটার পর থেকে রাতের মধ্যে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও রাজশাহীতে রাত ১০টার মধ্যে হানা দিতে পারে বৃষ্টি। চট্রগ্রাম বিভাগে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, বান্দরবাণ, খাগড়াছড়ি, ফেনীতে বৃষ্টি হতে পারে দুপুর ৩টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

এছাড়া, রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট জেলার অনেক জায়গায় বিকেল ৫টা এবং নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার অনেক জায়গায় রাত ১০ টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বরিশাল জেলায় বৃষ্টি হতে পারে বিকেল ৪টার মধ্যে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..