✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুম্বাইয়ে আসছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি, করবে কারখানাও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৫, | ১১:৪০:৫৩ |

ভারতে আসতে যাচ্ছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। সবকিছু ঠিকঠাক থাকলে মহারাষ্ট্রের মুম্বাইয়ে খুলছে ইলন মাস্কের কোম্পানি টেসলার প্রথম বিক্রয়কেন্দ্র। এ ছাড়া মহারাষ্ট্রেই প্রথম কারখানা করতে চায় টেসলা।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মতো অভিজাত এলাকায় খোলা হবে টেসলার এই বিক্রয়কেন্দ্র। ইতিমধ্যে জায়গা চিহ্নিত করা হয়েছে। এ–সংক্রান্ত চুক্তিও চূড়ান্ত হয়ে গেছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। মুম্বাইয়ের পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিতীয় বিক্রয়কেন্দ্র খুলবে টেসলা। খবর হিন্দুস্তান টাইমসের।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের জায়গা নিচ্ছে টেসলা। সেখানেই হবে টেসলার প্রথম বিক্রয়কেন্দ্র। এই বিক্রয়কেন্দ্রের ভাড়া হতে পারে মাসে ৩৫ লাখ রুপি। ওই জায়গা পাঁচ বছরের জন্য লিজ নিয়েছে টেসলা। লিজ নেওয়ার প্রক্রিয়াও শেষ হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। দিল্লির এরোসিটি কমপ্লেক্সে হবে টেসলার দ্বিতীয় বিক্রয়কেন্দ্র।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..