সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৫, | ১০:০৯:২৫ |

চ্যাম্পিয়ন্স ট্রাফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। বুধবার (৫ মার্চ) টস জিতে শুরুতে ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে প্রোটিয়াদের শুরুটাও খারাপ ছিল না। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় ৯ উইকেটে ৩১২ রানে থেমে যায় তারা।

দুর্দান্ত এক লড়াইয়ের সব আয়োজনই ছিল এই ম্যাচে। দুই দলের ব্যাটিং লাইনআপই শক্তিশালী। ফর্মেও আছেন তারা। তার ওপর লাহোর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে রান উৎসবের মঞ্চ প্রস্তুত ছিল। ওই মঞ্চে ব্ল্যাক ক্যাপসরা উৎসব করেছে ঠিকই। পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫০ রানের হারে বিদায় নেয় তারা।

এই জয়ের ফলে আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..