✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অমিতাভ ও অভিষেক বচ্চন করোনা আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১২, | ১২:৩৯:১০ |

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন এবং ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। আক্রান্ত হওয়ার পরপর নিজ টুইটার অ্যাকাউন্ট থেকে শনিবার বিষয়টি নিশ্চিত করেন জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। আর অভিষেক বচ্চনের করোনা পজিটিভের খবর জানায় হিন্দুস্তান টাইমস।

৭৭ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। টুইট বার্তায় অমিতাভ লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছি। পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুসারে সবাই করোনা ভাইরাস পরীক্ষা করেছে। তবে এখনও তাদের ফল আসেনি।’

ভারতীয় গণমাধ্যমে জানা যায়, শনিবার রাতে মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনা পরীক্ষার ইতিবাচক ফল আসার পরেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউড শাহেন শাহকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..