✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডিপজলের বিরুদ্ধে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৮, | ১২:২৩:০৩ |

‘মারধর ও এসিড নিক্ষেপের ঘটনায়’ চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মো. রাশিদা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।

আগামী ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী রাশিদা আক্তার অভিনেতা ডিপজলের ভক্ত। গত ২ জুন তিনি গাবতলী গরুর হাটে ঈদুল আযহা উপলক্ষে গরু দেখতে যান। হাটে গিয়ে জানতে পারেন সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এসেছে এবং তিনি গরুর হাটের অফিসে আছেন। তখন তিনি সেই অফিসের ভেতরে প্রবেশ করেন ডিপজলকে সালাম দিয়ে বলেন, ‘ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে দেখা করতে আসলাম।

তখন ডিপজল তার পিএস ফয়সালকে ধমক দিয়ে বলেন, ‘এই, এই মহিলা ভিতরে কিভাবে ঢুকলো? বের কর এখান থেকে।’ তখন বাদীনি ডিপজলকে বলেন যে, ‘ভাই আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাবো, আমাকে বের করে দিতে বলছেন কেন?’ তখন ডিপজল রাগান্বিত হয়ে বলেন, ‘এই তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের করো।’

বাদী মামলায় উল্লেখ করেন, ‘এরপর ডিপজলের সহযোগীরা তাকে টেনেহিঁচড়ে বের করেন। প্রতিবাদ করলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং পরে তার শরীরে এসিড ঢেলে দেওয়া হয়।’ যদিও এই মামলা ও ওই নারীর অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি অভিনেতা ডিপজলের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..