✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সবকিছু ঠিক আছেঃ ট্রাম্প, জবাব দিলে যুক্তরাষ্ট্রের ভেতরে হামলাঃ ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-০৮, | ১২:৫০:১৮ |

ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে টুইট করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

টুইটে তিনি লেখেন, ‘সবকিছু ঠিক আছে। ইরাকে দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছে। এখন পর্যন্ত খুব ভালোই আছে। সারাবিশ্বের যেকোন স্থানে আমাদের (যুক্তরাষ্ট্রের) রয়েছে সবচেয়ে শক্তিশালী এবং সুসজ্জিত সামরিক সরঞ্জামাদি। সকালে আমি একটা বিবৃতি দেবো।’

অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এই টুইটের মাধ্যমে কার্যত প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সেসব সামরিক সরঞ্জাম ব্যবহারের দিকেই ইঙ্গিত করেছেন।

উল্লেখ্য, ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটি- ইরবিল ও আল আসাদে কমপক্ষে এক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই দুটি বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করে। সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি।

এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ওই দুটি ঘাঁটিতে এক ডজনেরও বেশি ‘ব্যালাস্টিক মিসাইল’ হামলা করেছে ইরান।

মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইরান নিজেও। এই হামলার পাল্টা জবাব দিলে যুক্তরাষ্ট্রের ভূ-খন্ডের অভ্যন্তরে হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছে ইরান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..