✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রকাশিত হলো যোবায়ের শাওনের প্রথম একক অ্যালবাম “জাস্ট যোবায়ের”

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৭, | ১০:০৪:৪১ |

৩০ জুন, ২০২০ সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইনে হিউজ টিভির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে “মিউজিক অ্যালবাম লঞ্চিং সেরিমনি”  শিরোনামে বিশেষ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জয় শাহরিয়ার এবং কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক শান শায়েক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী।

প্রকাশনা অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিল হিউজ টিভি(HUEZ TV) ও জে-শার্প এন্টারটেইনমেন্ট (J Sharp Entertainment)।রেডিও পার্টনার ছিল রেডিও স্বাধীন ৯২.৪ এফ এম (Radio Shadhin 92.4 FM)।

 “জাস্ট যোবায়ের” (JUST JOBAER) অ্যালবামে মোট ৪টি গান রয়েছে। ১. ভীষণ একা একা লাগে, ২. একা একা বৃষ্টি, ৩. ভালোবাসলেই কি ভালোবাসা হয় এবং ৪. ঘরের মানুষ মনের খবর রাখে না। সবগুলো গানই লেখা ও সুর যোবায়ের শাওনের। সংগীত পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী।

অ্যালবামটি অডিও জুকবক্স (Audio Jukebox) আকারে প্রকাশিত হয়েছে হিউজ স্টুডিও (HUEZ STUDIO)-র ব্যানারে এবং পাওয়া যাচ্ছে হিউজ টিভির ইউটিউব চ্যানেলে। এছাড়াও অ্যালবামটি দেশের সকল অনলাইন মিউজিক প্ল্যাটফর্ম এবং স্পটিফাই (Spotify), অ্যামাজন মিউজিক (Amazon Music) সহ সকল আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।

 অডিও জুকবক্স লিংকঃ https://www.youtube.com/watch?v=ivmFxiasE8o

হিউজ টিভি অফিসিয়াল ফেসবুক পেজ লিংকঃ https://www.facebook.com/hueztv/

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..