✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হোন্ডার ফাস্ট চার্জিং ইলেকট্রিক মোটরসাইকেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৮:১২:১৯ |

ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক মোটরসাইকেল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে জাপানের অটোমোবাইল জায়ান্ট হোন্ডা। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ইনস্টাগ্রাম পেজে একটি টিজার প্রকাশ করেছে, যেখানে নতুন ই-মোটরসাইকেল ইউরোপের রাস্তায় পরীক্ষামূলক চালনার দৃশ্য দেখা যায়। চলতি মাসে বাইকটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

 

হোন্ডা ২০২২ সালে ঘোষণা দিয়েছিল, ২০২৫ সালের মধ্যে ১০টির বেশি ই-মোটরসাইকেল বাজারে আনবে। নতুন মডেলটি সম্ভবত সেই পরিকল্পনার অংশ। ভিডিওতে বাইকটি কালো-সাদা ক্যামোফ্লাজে ঢাকা থাকলেও প্রযুক্তি সাইট ইলেকট্রেক জানিয়েছে, এটি ২০২৪ সালে ইতালির মিলানে অনুষ্ঠিত ইআইসিএমএ মোটরসাইকেল প্রদর্শনীতে দেখানো ‘ইভি ফান কনসেপ্ট’-এর সঙ্গে বেশ মিল রয়েছে।

সেই সময় হোন্ডা জানিয়েছিল, কনসেপ্ট বাইকটির পারফরম্যান্স একটি মাঝারি আকারের পেট্রলচালিত মোটরসাইকেলের সমান হবে। একবার সম্পূর্ণ চার্জে এটি ১০০ কিলোমিটারের বেশি পথ চলতে পারবে। এতে সিসিএস২ কুইক চার্জার ব্যবহারের সুবিধা থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..