✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৬:০৯:৫৪ |

বিদ্যুৎ উৎপাদন কোম্পানি রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি ৪ পদে ৪১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। গত ১৯ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

চাকরির বিবরণ—

১. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইনভেস্টিগেশন)

পদসংখ্যা: ১টি

মূল বেতন: ৪০,০০০ টাকা। সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা মিলবে।

প্রার্থীর বয়স: ৩৫-৪৫ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে);

২. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি);

পদসংখ্যা: ২টি;

মূল বেতন: ৪০,০০০ টাকা। সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা মিলবে।

প্রার্থীর বয়স: ৩৫-৪৮ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে);

৩. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার;

পদসংখ্যা: ৮টি

 

মূল বেতন: ২৩,০০০ টাকা। সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা মিলবে।

প্রার্থীর বয়স: ৩৫-৪৫ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে);

৪. পদের নাম: সিকিউরিটি গার্ড

পদসংখ্যা: ৩০টি

মূল বেতন: ১৫,৫০০ টাকা। সঙ্গে বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ নানা সুবিধা মিলবে।

প্রার্থীর বয়স: ১৮-৩০ বছর (১৯ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে অথবা এখানে ক্লিক করে https://rnpl.com.bd/media/downloads/RNPL_Career_Opportunity_1Y4yi9z.pdf আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) অনুকূলে ১ ও ২ নম্বর পদের জন্য ৫০০ এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার করতে হবে । টাকা জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

ম্যানেজিং ডিরেক্টর, আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল), এশিয়ান টাওয়ার (লেভেল ১০), হাউজ # ৫২, রোড # ২১, নিকুঞ্জ # ২, ঢাকা-১২২৯ ঠিকানায় আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

*আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ বিস্তারিত সব বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..