শান্তা পাল ভারতীয় তেলেগু চলচ্চিত্রে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৩, | ১০:৪৮:০৮ |

শান্তা পাল, গ্ল্যামারাস ফ্যাশন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা। মিস এশিয়া-২০১৯ এ ছিলেন বাংলাদেশের প্রতিনিধি। বিভিন্ন ফ্যাশন হাউজের এবং বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে হালে বেশ আলোচিত এক নাম।

১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন শান্তা। মিস এশিয়া গ্লোবালে চতুর্থ স্থান লাভ করা শান্তা মিস বিউটিফুল আইজ খেতাব পান।

নতুন খবর হলো এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের তেলেগু ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শান্তা। ‘ইয়ে রা লা ভা’ শিরোনামের ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে মাল্টিনিউজটোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন শান্তা। জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ছবিটির শুটিং শুরু হবে।

শান্তা বলেন, ‘ছবিটির পরিচালক বিশ্বনাথ রাও। এই ছবিতে আমি নায়িকা। এটি একটি সাসপেন্স ও থ্রিলার ঘরানার ছবি। আমার চরিত্রের নাম অনন্যা। খলনায়ক হিসেবে বলিউডের সিনিয়র কাউকে নেওয়া হবে বলে জানানো হয়েছে আমাকে।’

এছাড়াও আন্তর্জাতিক প্রযোজনার একটি বাংলা ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে টালিগঞ্জের নায়ক অঙ্কুশকে।

এ বিষয়ে তিনি বলেন, ‘এন কে মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি হবে। এটি অ্যাকশন, রোম্যান্টিক ও কমেডি ছবি। নায়িকা আমি, নায়ক অঙ্কুশ। বাংলাদেশ ও ভারত, দু’দেশেই শ্যুটিং হবে। গানের দৃশ্যের শ্যুটিং হবে মানালিতে। ছবিটিতে একটি আইটেম সং থাকবে, যেটি গাইবেন নেহা কক্কর। বাংলাদেশ ও ভারতের অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে কাজ করবেন। পরিচালক এখনও ঠিক হয়নি। বাংলাদেশ বা ভারতের সিনিয়র কোনও পরিচালককেই নেওয়া হবে।’

শান্তা জানান, আরও কয়েকটি বাংলা ছবিতে কাজ করতে পারেন তিনি। সে বিষয়ে কথা চলছে। কলকাতায় গিয়ে তিনি বিষয়টি চূড়ান্ত করবেন। এছাড়া ‘ফেস অফ ইন্ডিয়া ২০২০’-এর বিচারক এবং নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...