✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিএমডব্লিউর নতুন অ্যাডভেঞ্চার বাইকের ডিজাইন ফাঁস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৫:২০:৪৭ |


গুঞ্জন রয়েছে, গ্রাহকদের জন্য সেমি-অটোমেটিক গিয়ারবক্সের একটি বিকল্পও রাখা হতে পারে, যা এই সেগমেন্টে বাইকটিকে অনন্য করে তুলবে।
অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের মধ্যে বিএমডব্লিউর এই নতুন মডেলটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বাইকটির মূল আকর্ষণ হতে যাচ্ছে এর ইঞ্জিন। এতে থাকবে একটি ৪৫০ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন, যা সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম হবে। ইঞ্জিনটির সঙ্গে একটি ৬-স্পিডের গিয়ারবক্স যুক্ত থাকবে।

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, নতুন এফ ৪৫০ জিএস বাইকটির ডিজাইন ‘১৩০০ জিএস’ সংস্করণ থেকে অনুপ্রাণিত। এর সামনের অংশ, সাইড প্রোফাইল এবং সামগ্রিক বলিষ্ঠ গড়ন অনেকটা ১৩০০ জিএসের মতো। বাইকটিতে ১৩০০ জিএসের মতো হেডলাইট সেটআপ এবং এক্স-আকৃতির ডিআরএল (ডে-টাইম রানিং লাইট) থাকতে পারে। এ ছাড়া এতে একটি ছোট স্বচ্ছ উইন্ডস্ক্রিন ও দুই স্তরের স্টেপড সিট থাকার সম্ভাবনা রয়েছে।

 

জার্মানির বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ মোটররাড ভারতের বাজারের জন্য নতুন একটি এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার (এডিভি) বাইক আনতে যাচ্ছে। ‘এফ ৪৫০ জিএস’ মডেলের এই বাইক ৪৫০ সিসি সেগমেন্টে প্রতিযোগিতা করবে। বাইকটি বাজারে আসার কয়েক মাস আগে পেটেন্ট ফাইলিংয়ের মাধ্যমে এর প্রোডাকশন ডিজাইন ফাঁস হয়ে গেছে। যেখান থেকে এর সম্ভাব্য নকশা ও ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..