✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের সেই ফ্লয়েডকে নিয়ে গাইলেন ফকির আলমগীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১০, | ১৫:৪৪:৪৩ |

গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার দেরেকের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। মারা যাওয়ার সময় শেষ বার ফ্লয়েড বলেছিলেন, ‘প্লিজ, আই কান্ট ব্রিদ’। কিন্তু মাত্র ৭ মিনিটে নিভে যায় তার জীবন প্রদীপ।

জর্জ ফ্লয়েডের এমন মৃত্যুতে কাঁদছে বিশ্ববাসী। এতে আমেরিকাসহ বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুতে মর্মাহত বাংলাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরও। তিনি জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে গাইলেন গান।

‘কী আমার বর্ণ কী আমার ধর্ম, আমি কৃষ্ণাঙ্গ নাকি শ্বেতাঙ্গ’-এমন কথা সম্প্রতি একটি গানে কণ্ঠ দেন ফকির আলমগীর। গানটি লিখেছেন কবির বকুল। তার সঙ্গে যৌথভাবে কথাগুলোতে সুর দিয়েছেন ফকির আলমগীর। সংগীতায়োজনে ছিলেন অনু মুস্তাফিজ।

গানটি প্রসঙ্গে ফকির আলমগীর মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, জর্জ ফ্লয়েডের ঘটনায় বিশ্ববাসীর সঙ্গে আমি নিজেও ব্যথিত। খবরটি শোনার পর থেকে প্রতিবাদ করা এবং গান বানানোর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। কবির বকুল গানটি দ্রুত লিখে দেওয়ায় কাজটা এগিয়ে গেল। অনু মুস্তাফিজের সহযোগিতা পিপিই পরে রেকর্ডিং শেষ করলাম।

তিনি আরো জানান, গানটি প্রকাশের জন্য দেশ-বিদেশে বেশকিছু প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করেছেন। এবং তিনি নিজেও চান দেশে প্রকাশের পাশাপাশি গানটি বিশ্ব দরবারে তুলে ধরতে। চলতি সপ্তাহে গানটি প্রকাশ পেতে পারে বলেও আশা প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত এই গণসংগীতশিল্পী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..