✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাপ্তানবাজারে ১০ হাজার ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:৩৯:২৭ |
রাজধানীতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মিছবাহ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গোপন সংবাদে ডিবির গুলশান বিভাগের একটি চৌকস দল শনিবার সকালে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চলায়। ওই অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মিছবাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিছবাহ সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..