✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপান থেকে মোংলা বন্দরে এলো ২২৭টি গাড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০২, | ১০:৩০:৩৭ |

জাপান থেকে মোংলা বন্দরে আমদানি হয়েছে নামি-দামি ব্র্যান্ডের ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজে করে এই গাড়ি আমদানি হয়।

গাড়িবাহী জাহাজটির শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গেলো বছরের ২৪ ডিসেম্বর জাপান থেকে ৬৭৬টি গাড়ি নিয়ে জাহাজটি ছেড়ে এসে ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। সেখানে ৪৪৯টি গাড়ি খালাসের পর ২২৭টি গাড়ি নিয়ে শনিবার বিকাল ৪টায় ৭ নম্বর মোংলা বন্দরে জেটিতে নোঙর করে। এরপর ধীরে ধীরে গাড়িগুলো খালাস শুরু হয়।

এ পর্যন্ত মোংলা বন্দরে প্রায় দুই লাখ গাড়ি আমদানি হয়েছে। যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ ভাগ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দর দিয়ে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানি হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে আমদানি হয়েছিল ১৩ হাজার ৫৭১টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..