সর্বশেষ :

রাজধানীতে দিনদুপুরে ছিনতাইকারীর চাপাতির কোপে বিচ্ছিন্ন যুবকের কবজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৯:২২:১৪ |

রাজধানীর আদাবরে দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। এই যুবকের নাম সুমন শেখ (২৬)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদাবর ১০ নম্বর রোডে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন সুমন শেখ বলেন, আদাবর ১০ নম্বর রোডের এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। সেখান থেকে বেলা দুইটার দিকে বের হয়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম। যাওয়ার সময় বালুর মাঠ এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজন ছিনতাইকারী আমার পথ রোধ করে। একপর্যায়ে তারা পকেট থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিতে চায়। এ নিয়ে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দৌড় দিলে ছিনতাইকারীরা পেছন থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে আমার বাঁ হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে গেলে মাটিতে লুটিয়ে পড়ি। তখন ছিনতাইকারীরা আমার কাছ থেকে ১৫ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

সুমন শেখ মিরপুর-১ নম্বর এলাকায় থাকেন। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন।

লিটন মিয়া নামের এক পথচারী সুমনকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, সুমন শেখ রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আদাবর থানার ওসি এস এম জাকারিয়া জানান, তিনি এ ধরনের খবর পেয়ে পুলিশের একটি দলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...