✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩০, | ০৮:৫০:২৯ |
এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল জয়ে ফিরেছে। গতকাল প্রথম ম্যাচে ১-৪ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-৩ গোলে চাইনিজ তাইপেকে হারিয়েছে।
বি গ্রুপে দ্বিতীয় ম্যাচে আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলামের জোড়া গোল করেন। ভারতের বিহারের রাজগিরে আজ দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে ম্রিয়মাণ তাইপে। আশরাফুল- রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি।
ম্যাচের ৪ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে দলকে এগিয়ে নেন। ১০ ও ১৮ মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল করে লিড নেয়। ২৬ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। এটিও ফিল্ড গোল।
তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন।
৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়। আগামী পরশু দিন বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..