সর্বশেষ :
সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার

এক বলে দুই ছক্কা হাঁকালেন সাঞ্জু স্যামসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৬:১০:২০ |

এশিয়া কাপের আগে দুর্দান্ত ফর্মে সাঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট লিগে অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার রীতিমতো ঝড় তুলছেন! তার এমন ব্যাটিং আশ্বস্ত করবে ভারত দলের কোচ গৌতম গম্ভীরকে। এমনকি গত মঙ্গলবার এক ম্যাচে ১ বলে দুই ছক্কা হাঁকিয়ে ১৩ রান তুলেছেন তিনি!

কেরালা ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলছেন স্যামসন। গত মঙ্গলবার ত্রিশুর টাইটান্সের বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন স্যামসন। সেই বলটি ‘নো’ ডাকেন আম্পায়ার। ফলে দলের রানের সঙ্গে ৭ রান যোগ হয় এবং অতিরিক্ত বল ‘ফ্রি-হিট’ হিসেবে পায় কোচি।

 

সেই ফ্রি হিট বলটিও ডিপ মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন স্যামসন। অর্থাৎ একটি বৈধ বলে দুই ছক্কায় ১৩ রান নেন তিনি। ইনিংস ওপেন করতে নেমে সব মিলিয়ে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।

এই ইনিংসে স্যামসন ৪টি চার এবং ৯টি ছয় মারেন। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৯৩.৪৮। এর দিন দুয়েক আগেই এই টুর্নামেন্টে ৫১ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন স্যামসন। ৪২ বলে শতরান পূর্ণ করেছিলেন। তার আগে ছয় নম্বরে ব্যাট করতে নেমেও আগ্রাসী ব্যাট করেছিলেন এই ক্রিকেটার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..