✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বৃষ্টির দিনে যেসব জুতা আরামদায়ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১২:২৫:১৪ |

চলছে আষাঢ় মাস। এ সময় পরিষ্কার আকাশে হঠাৎই ঢেকে যায় কালো মেঘের ছায়ায়। শুকনো রাস্তা হঠাৎই হয়ে ওঠে পিচ্ছিল। এমন সময় কোন ধরনের জুতো বেশি আপনার জন্য উপযুক্ত জানেন?

 

 

 

 

 

 

বর্ষা ঋতুতে আপনার পছন্দের জুতো থেকে একটু সরে এসে বেছে নিন প্লাস্টিক কিংবা রাবারের জুতোগুলো। বর্ষাকালে এ ধরনের জুতো বেশ আরামদায়ক।

 

 

 

বৃষ্টি যতই মুষলধারে নামুক না কেন প্লাস্টিক কিংবা রাবারের জুতা পরলে আপনি স্বছন্দে যেমন হাঁটতে পারবেন তেমনি বর্ষায় কাদা মাটি কিংবা পানি যতই জুতায় লেগে যাক না কেন সামান্য একটু পানি দিয়েই এ ধরনের জুতা সহজে পরিষ্কার করা যায়।

পানি দিয়ে পরিষ্কার করার পর শুকানোর ঝামেলা একেবারেই নেই এ ধরনের জুতো ব্যবহারে। পরিষ্কার করার মাত্র ৫ মিনিটের মাথাতেই সে জুতা পরে বাইরে বেরোতে পারবেন। যা অন্য কোনো জুতা ব্যবহারে সম্ভব নয়।

 

 

 

তবে যারা স্টাইলিশ তারা হয়তো প্লাস্টিক কিংবা রাবারের জুতা পরতে তেমন কমফোর্ট ফিল নাও করতে পারেন। আপনি জানলে অবাক হবেন, এখন অনেক বড় বড় শপিংমলেই প্লাস্টিক ও রাবারের স্টাইলিশ জুতা পাওয়া যায়। সেসব শপিংমলগুলো থেকে একটু সময় নিয়ে বর্ষার জন্য উপযুক্ত জুতা বেছে নিন।

এসব জুতায় ফ্লাট হিলও থাকে। যা আপনার উচ্চতা বাড়াবে আবার রাস্তায় স্লিপ করার শঙ্কাও কমাবে। এসব জুতার বাজেটও খুব কম।

 

২০০ থেকে ৪৫০ টাকার মধ্যেই নারী ও পুরুষদের জন্য প্লাস্টিক অথবা রাবারের জুতো পেয়ে যাবেন। তবে দর কষাকষিতে আপনি ভালো হলে এর চেয়েও কম দামে আপনি কিনতে পারবেন বর্ষায় উপযোগী এসব স্টাইলিশ জুতা।

 

 

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..