✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিপিএলে সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাসকিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:৩৬:৩০ |

তাসকিন আহমেদের বল রংপুর রাইডার্সের স্টিভেন টেইলরের ব্যাট ছুঁয়ে জমা পড়ল উইকেটরক্ষক আকবর আলির গ্লাভসে। সঙ্গে সঙ্গে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসালেন দুর্বার রাজশাহীর ডানহাতি তারকা পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারের কীর্তি এখন যৌথভাবে তাদের দখলে।

রবিবার (২৬ জানুয়ারি) মিরপুরে টেইলরকে আউট করে তাসকিন পেয়েছেন চলমান আসরের ২৩তম উইকেট। তিনি খেলতে নেমেছেন এবারের মৌসুমের ১১তম ম্যাচ। বিপিএলের ২০১৯ সালের আসরে বাঁহাতি অলরাউন্ডার সাকিবও পেয়েছিলেন ২৩ উইকেট। তিনি সেবার খেলেছিলেন ১৫ ম্যাচ।


শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১১৯ রান করে রাজশাহী। এমন পুঁজি নিয়ে লড়াই করা ভীষণ কঠিন। তবে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই রাজশাহীকে উল্লাসের মুহূর্ত এনে দেন তাসকিন। চতুর্থ বলে তিনি সাজঘরে পাঠান আমেরিকান ব্যাটার টেইলরকে। এতে রংপুরের উদ্বোধনী জুটি ভাঙে স্রেফ ২ রানে। টেইলর ৪ বলে ২ রান করে বিদায় নেন।

এই প্রতিবেদন লেখার সময়, রাজশাহীর বোলিং তোপের কোনো জবাব খুঁজে না পেয়ে ধুঁকছে লক্ষ্য তাড়ায় নামা রংপুর। ১০ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে মাত্র ৩৭ রান। তাসকিন প্রথম ধাক্কা দেওয়ার পর বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় নিয়েছেন ৪ উইকেট। উইকেট শিকারে যোগ দিয়েছেন আরেক ডানহাতি পেসার মোহর শেখও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..