✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা-চেন্নাই রুটে বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-১৬, | ০৯:৫৫:৩৩ |

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-চেন্নাই রুটে বিরতিহীন ফ্লাইট চালু হলো। এতে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল।

শনিবার (১৬ ডিসেম্বর) ফ্লাইট বিজি ৩৬৩ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি বিকেল তিনটা ২০ মিনিটে চেন্নাই পৌঁছানোর কথা রয়েছে। এরপর সোয়া চারটায় বিমানটি উড্ডয়ন করে সন্ধ্যা সাড়ে সাতটায় আবার ঢাকায় অবতরণ করবে। দক্ষিণ ভারতে এটি বিমান বাংলাদেশের প্রথম গন্তব্য।

উদ্বোধনের আগে ভারতীয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টের একজন মুখপাত্র বলেছিলেন, ‘শহরের যাত্রীরা চীনের গুয়াংজু ও কানাডার টরেন্টোর সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। বাংলাদেশে ট্রানজিট ভিসার প্রয়োজন হয় না।’

উল্লেখ্য, মেডিক্যাল ট্যুরিজম ও বিজনেস ট্র্যাভেল সেগমেন্টে ব্যবহৃত হবে সার্ভিসটি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইন্ডিগো ছাড়াও রুটটিতে চলাচলকারী তৃতীয় বিমান সংস্থা এটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..