✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:২৩:০৭ |

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় রাজস্ব খাতে ২৬১টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ আগস্ট থেকে এবং আবেদন গ্রহণ চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার যোগ্য।

প্রতিষ্ঠানের নাম: ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়

পদসংখ্যা: ০৬টি

লোকবল নিয়োগ: ২৬১ জন

১. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৭টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি

২. পদের নাম: স্টোর কিপার

পদসংখ্যা: ১২টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ২৩১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৩টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স।

৬. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ০৩টি

বেতন: ৮৫০০-২০,৫৭০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১৮ আগস্ট ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: ০১ থেকে ০৫নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ০৬নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..