✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বেটিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৬, | ০৯:৩০:০৪ |

সুপার কাপের ফাইনালে নজরকাড়া পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোল দিয়েছিল বার্সেলোনা। বুধবার (১৫ জানুয়ারি) রাতে আবারও পাঁচ গোলের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। কোপা ডেল রে’র শেষ ষোলোয় রিয়াল বেটিসকে বড় ব্যবধানে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা ঝড়ের শুরুটা করেন মিডফিল্ডার গ্যাভি। খেলা শুরুর তিন মিনিটের মাথায় কাতালুনিয়ানদের এগিয়ে দেন। ২৭ মিনিটে সেটি দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার হুলেস কুন্ডে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সা পরে করে আরও তিন গোল। এ নিয়ে টানা দুই ম্যাচে পাঁচ গোলের দেখা পেলো দলটি।

বিরতি থেকে ফিরে গোল করেন বার্সার ফরোয়ার্ড রাফিনহা। ৬৭ মিনিটে ফেররান তরেসের পর ৭৫ মিনিটে রিয়াল বেটিসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লামিন ইয়ামাল। বেটিসের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। ৮৪ মিনিটে গোলটি করেন বার্সার সাবেক ফরোয়ার্ড ভিতর রোকে।

এ ম্যাচেও দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ১৭ বর্ষী লামিন ইয়ামাল। একটি গোলের পাশাপাশি দুটি গোলের সুযোগ করে দিয়েছেন ইয়ামাল। তার করা আরেকটি গোল অফসাইডে বাতিল হয়ে যায়।

রবিবার (১২ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জিতেছে বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে কাতালুনিয়ানদের গার্ড অব অনার দিয়েছিল রিয়াল বেটিস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..