✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা, আহত ৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ০৮:৫৫:১৪ |

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র বিক্ষোভে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে একটি সংগঠন হামলা চালিয়েছে। এতে ছাত্র-সাংবাদিকসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন- ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা ( ২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫) শৈলী (২৭) ও ডিবিসি’র সাংবাদিক জুয়েল মার্ক (৩৫)।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা একটি মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পৌঁছায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলো স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা। এসময় তাদের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার মিছিলটি মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা প্রথমে তাদের বাধা দেয়। পরে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত শান্তিময় চাকমা নামে বলেন, পাঠ্য বইয়ের আদিবাসী শব্দ পুনরায় লিখনের দাবিতে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে আমাদের উপরে হামলা চালায়। এতে অনেকেই আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, এ ঘটনায় ঢামেক জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..