✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৬:৩৯:৩৪ |

ভারতের রাজগিরিতে আসন্ন এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী দলের তালিকায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এ টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের বদলে অংশ নিচ্ছে বাংলাদেশ। এমন তথ্য প্রথম জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ হকি ফেডারেশন নিশ্চিত করে যে, আয়োজক এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে।

পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) জানায়, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তারা ভারত সফর থেকে সরে এসেছে। যদিও হকি ইন্ডিয়ার একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, পাকিস্তান দলকে ভিসা দিতে ভারত সরকার প্রস্তুত ছিল এবং তাদের ভিসার আবেদনও জুলাইয়ের শেষ দিকে জমা পড়েছিল।

১৩ আগস্ট এএইচএফ-কে পাঠানো চিঠিতে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে। এরপরই বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

তবে পাকিস্তান হকি ফেডারেশনের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। ফেডারেশনের সভাপতি তারিক বুগতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত পাকিস্তানের অংশ না নেওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং সবকিছু নির্ভর করছে সরকারের নির্দেশনার ওপর। তার দাবি, ‘এটি পিএইচএফের একক সিদ্ধান্ত নয়, বরং সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’

বুগতি আরও দাবি করেন, হকি ইন্ডিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি এবং এ ধরনের আমন্ত্রণের বিষয়ে পিএইচএফ এখনো কিছু জানে না। তার ভাষায়,’হকি ইন্ডিয়া যাকে খুশি আমন্ত্রণ জানাতে পারে, তবে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

বিডি প্রতিদিন/মুসা


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..