✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪৭১৮ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৫, | ১০:৪২:১১ |

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭১৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, ৪৪ হাজার ৭১৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন ৪ হাজার ৫৮৩ জন। বেসরকারি মাধ্যমে গেছেন ৪০ হাজার ১৩৫ হজযাত্রী।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..