✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ স্বল্প সময়ের জন্য সংসদ অধিবেশন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৮, | ১৩:৫৬:৫৯ |

স্বল্পতম সময়ের জন্য আজ শনিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডাকা এ অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়ে এক থেকে দেড় ঘণ্টা চলতে পারে। এতে সাংবাদিক ও দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ থাকছে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অধিবেশনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও সীমিত করা হবে। উপস্থিত সংসদ সদস্যরাও করোনাভাইরাসের সতর্কতার নির্দেশনা মেনেই সংসদ অধিবেশনে অংশ নেবেন। জাতীয় সংসদের পক্ষ থেকে এরই মধ্যে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহ্বান করা এ অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য বসবে। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..