চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর নির্বাচন করতে পারবেন, তবে...

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১১:২৬:৫৭ |
চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচন করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে  চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার কাজী আক্তার হোসেন। জামায়াত প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।


চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..