✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভাঙ্গায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৩, | ১৯:৫৩:২৭ |
ফরিদপুরের ভাঙ্গায় নুর আলম মুন্সি (৪০) নামের এক জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানা যায়, সন্ত্রাসীরা হেলমেট পরে একাধিক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।


আহত জামায়াত নেতা নুর আলম ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। তার বাড়ি আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে। তিনি জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলার রোকন সদস্য ইলিয়াস মুন্সির ছেলে।
 
এ বিষয় হাসপাতালে ভর্তি নুর আলম বলেন, আমি জামায়াত ইসলামীর ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের নির্বাচনী হ্যান্ডবিল আনতে মালিগ্রাম অফিসে যাচ্ছিলাম।

পথে মোবাইলে একটি কল এলে আমি মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলাম। তখন হেলমেট পরা কয়েক ব্যক্তি একাধিক মোটরসাইকেলে এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় এলোপাতাড়ি কোপ দেয় এবং বলে তুই আর জামায়াতের প্রার্থীর কাজ করিস না। সন্ত্রাসীরা সবাই হেলমেট পরার কারণে আমি কাউকে চিনতে পারিনি।

বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর আমির মো. এনায়েত হোসেন বলেন, আমাদের আজিমনগর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াতের নেতা নুর আলম নির্বাচনী কাজে নিজ মোটরসাইকেলে মালিগ্রাম আসার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। আমরা এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।

এ ব্যাপারে ভাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, হামলার ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..