✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেসবুক নিষিদ্ধ করেছে রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৫, | ১৯:৫১:৪৯ |

রাশিয়ায় নিষিদ্ধ করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার দেশটির মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর ফেসবুকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করে। ফেসবুকে রুশ গণমাধ্যম ও সাইটগুলোর প্রতি যে ‘বৈষম্যমূলক’ আচরণ করা হচ্ছে, তার জবাব দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ২০২০ সালের অক্টোবরের পর থেকে আমরা অন্তত ২৬টি কেস পেয়েছি যেখানে রাশিয়ার গণমাধ্যমের বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে ফেসবুক। সাম্প্রতিক সময়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি রাশিয়া টুডে, জভেজদা টিভি, আরআইএ ও স্পুটনিকসহ বেশ কিছু রুশ গণমাধ্যমের এক্সেস সীমিত করে দিয়েছে।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ফেসবুকের মূলত কোম্পানি মেটা আরটি ও স্পুটনিকের মতো গণমাধ্যমগুলোর একাউন্ট এক্সেস কেড়ে নিয়েছে। মেটার অভিযোগ এই রুশ গণমাধ্যমগুলো প্রোপ্যাগান্ডা ছড়াচ্ছে। তবে এবার পাল্টা আঘাত হানলো রাশিয়া। দেশটিতে মেটার অধীনে থাকা অ্যাপগুলো ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয়া হচ্ছে।

এ নিয়ে মেটা প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়ান ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য উৎস থেকে বিচ্ছিন্ন করা হবে। হোয়াইট হাউসও এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এটি গভীরভাবে উদ্বেগজনক। তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে। ফেসবুকের পাশাপাশি টুইটার ব্যবহারও সীমিত করেছে রসকোমনাদজর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..