✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বিশ্বের যে কোনো প্রান্তে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনব’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৯, | ১৭:৪৭:৪৭ |

করোনাভাইরাস পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের যেকোনো মূল্যে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, করোনাভাইরাস সংকটে বিশ্বের যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনব।

প্রবাসে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারতে লকডাউন চলায় সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে সমস্যা হচ্ছে বলেও জানান ড. মোমেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিচ্ছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ও প্রবাসী কল্যাণমন্ত্রী বিভিন্ন দেশকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে যাচ্ছি, যারা আমাদের নাগরিকদের এ সংকটে তাদের দেশে সহায়তা দিয়ে যাচ্ছে তাদের।

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..