✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-১৯, | ১১:৩৫:৩০ |

কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বাসায় গিয়েছেন ভারতের দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নারীরা এখনও যৌন নিপীড়নের শিকার হচ্ছে, ‘ভারত জোড়ো যাত্রায়’ কংগ্রেস নেতার করা এমন বক্তব্যকে কেন্দ্র করে দিল্লি পুলিশ রোববার তার ১২ তুঘলক রোডের বাসভবনে যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে যৌন নিপীড়ন নিয়ে রাহুলের সঙ্গে কথা বলা নারীদের সম্বন্ধে বিস্তারিত জানতে পুলিশ গত ১৬ মার্চ কংগ্রেসের এই শীর্ষ নেতাকে নোটিশ দিয়েছিল। ওই নোটিশে যেসব নারী যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে রাহুলের কাছে গিয়েছিলেন, তাদের ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে রোববার একদল পুলিশ রাহুলের ১২ তুঘলক লেনের বাড়িতে যান বলে জানিয়েছে এনডিটিভি। এ খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি ও জয়রাম রমেশের মতো কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাও রাহুলের বাড়িতে ছুটে যান।

পুলিশ বলেছে, ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালে শ্রীনগরে দেওয়া এক বিবৃতিতে রাহুল বলেছেন, ‘আমি শুনেছি, নারীদের ওপর এখনো যৌন নিপীড়ন চালানো হচ্ছে’। এসব নারীর বিষয়ে দিল্লি পুলিশ রাহুলের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে, যাতে তারা আইনি পদক্ষেপ নিতে পারে।

দিল্লি পুলিশের ওই দলটি ঘণ্টাখানেকেরও বেশি সময় রাহুলের বাড়িতে অবস্থান করে। এরপর বিশেষ কমিশনার সাগরপ্রীত হুদা নেতৃত্বাধীন পুলিশের দলটি রাহুলের বাড়ি ছাড়ে। এর কিছুক্ষণ পর কংগ্রেসের সাবেক সভাপতিকেও একটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়।

এদিকে কংগ্রেসের শীর্ষ নেতারা বলছেন, রাহুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত বা অভিযোগের ভিত্তিতে নোটিশ জারির কোনো আইনি ভিত্তি নেই। এটিকে পুলিশের আরেক ধরনের হয়রানি হিসেবে দেখছে কংগ্রেস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..