✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছুটি বাড়ার সম্ভাবনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-৩০, | ১৮:০৩:৩৯ |

করোনাভাইরাস মোকাবিলায় সরকার ছুটি আরও বাড়ানোর বিষয়ে চিন্তা করছে। মঙ্গলবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হবার কথা।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘করোনা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার সকাল ১১টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের ভিডিও কনফারেন্সে আলোচনা হবে। ভিডিও কনফারেন্সেই ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে এখনও এবিষয়ে কিছুই জানি না।’

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৪৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। সেরে উঠেছেন ১৯ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..