✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রবাসীদের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেবে দুবাই কনস্যুলেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০৪, | ১০:১৬:০৩ |

প্রবাসীদের জন্য এবার ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ চালুর
ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক
রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান মোজাফফর হোসেনের
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের
জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাস সময়ের মধ্যে শুধু
বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারীরা ‘রেমিট্যান্স
অ্যাওয়ার্ড’ এর জন্য আবেদন করতে পারবেন।

পাঁচটি আলাদা ক্যাটাগরির মধ্যে মাসিক ১২শ দিরহাম
বেতনের সমপরিমাণ ও এর নিচে সাধারণ কর্মীদের থেকে ১০
জন, ১২শ দিরহামের উপরের সাধারণ কর্মীদের ১০ জন,
ব্যবসায়ী (পুরুষ) ১০ জন, ব্যবসায়ী (নারী) ৫ জন ও
পেশাজীবীদের মধ্যে প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার,
কনসালটেন্ট, সাংবাদিক, ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত
প্রবাসীদের থেকে ১০ জনকে এই পুরস্কার প্রদান করা হবে।

রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য কনস্যুলেট কর্তৃক
সরবরাহকৃত নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। বৈধপথে
রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী
৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে।
mission.dubai@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় আবেদন
দাখিল করা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..