✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এই প্রথম পাকিস্তানকে সাহায্য করছে বিজেপি সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-৩০, | ০৯:৩১:৩২ |

বন্যাবিধ্বস্ত ভারতের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এই দশকের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। বন্যায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে, না খেতে পেয়ে চরম দুর্দশায় বন্যাদুর্গতরা। প্রথমবার এটা নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদি টুইট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে জানান, এই বিপর্যয় দেখে তিনি ব্যথিত। তার আশা, দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে যে তারা জানতে পেরেছে, এক উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানকে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সাহায্যের হাত বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা এ নিয়ে ফের আলোচনা করবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর এই প্রথমবার ভারত পাকিস্তানকে প্রাকৃতিক দুর্যোগের কারণে সাহায্য করতে যাচ্ছে। এর আগে ২০১০ সালের ভয়াবহ বন্যা এবং ২০০৫ সালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির জন্য পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আগের ইউপিএ সরকার।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১,১০০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যত দেউলিয়া সরকার সাহায্যের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেছেন। দেশের ৩ কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন যা দেশের মোট জনসংখ্যার এক-সপ্তাংশ। এর আগে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে সবজি, ভোজ্যদ্রব্য আমদানি করা যেতে পারে। কারণ বন্যায় দেশের বহু জায়গায় ফসল নষ্ট হয়ে গিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..