✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করার প্রস্তাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-০১, | ১৯:২৭:৪৭ |

অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

ইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়ম অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। কিন্তু দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়।

গত বছর করোনাভাইরাস মহামারির কারণে অমর একুশে বইমেলা দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুই দিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়। ভিড় এড়াতে গতবার স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণজুড়ে মেলা অনুষ্ঠিত হয়, যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..