✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে ছুরিকাহত লেখক সালমান রুশদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৩, | ১০:৪০:৩৫ |

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের মঞ্চে বুকার পুরস্কারজয়ী বৃটিশ-আমেরিকান লেখক সালমান রুশদির (৭৫) ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। এপি নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শুতাকুয়া ইনস্টিটিউশনে (শিল্প ও শিক্ষা কেন্দ্র) সালমান রুশদি বক্তৃতা দিতে যাওয়ার সময় এক ব্যক্তি মঞ্চেই তার উপর হামলা চালায়। বিবিসি এ খবর দিয়ে জানায়ঃ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, রুশদিকে মঞ্চেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার চারপাশ জুড়ে চিকিৎসাকর্মীরা জড়ো হয়েছেন।

এদিকে, শুতাকুয়া ইনস্টিটিউশন বিবিসিকে নিশ্চিত করেছে যে “জরুরি অবস্থা” চলছে। তবে এর বিশদ বিবরণ তারা দেয়নি।

উল্লেখ্য, ১৯৮৮ সালে নিজের লেখা উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর রুশদি মৃত্যুর হুমকি পান এবং প্রায় এক দশক ধরে আত্মগোপনে ছিলেন। বইটি প্রকাশের পর বিশ্বব্যাপী সেটি বড় আকারের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বেশ কয়েকটি দেশের মুসলিমরা বইটি প্রকাশের প্রতিবাদ জানায় যা অনেক সময় সহিংস রূপও ধারণ করেছিল। ওই সময় ইরান তার মৃত্যুর আহ্বান জানিয়ে ফতোয়াও জারি করেছিল।

ওদিকে, নিউইয়র্ক স্টেট পুলিশ ঘোষণা করেছে যে  সালমান রুশদির গলায় ছুরিকাঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..