✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশকে শিশুদের আরও ১৫ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১০, | ১২:০৯:৪৯ |

বাংলাদেশের শিশুদের জন্য আরও ১৫ লাখ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইজারের এই টিকাগুলো ৫-১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, নতুন এই চালানের মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ সাড়ে সাত কোটি ছাড়িয়ে গেছে। করোনা মহামারী মোকাবিলায় এবং শিশুদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসের ৩১ তারিখ শিশুদের জন্য যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছেছিল ফাইজারের ১৫ লাখ করোনার টিকার প্রথম চালান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটি বিশ্বের বিভিন্ন দেশে যে কোটি কোটি ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে তার সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..