✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মক্কা ও মদীনা বাদে সৌদির সব মসজিদে জামাতে নামাজ বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৮, | ১৭:৪৫:৩১ |

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদীনার প্রধান দুই মসজিদ বাদে সৌদি আরবের অন্য সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করা হচ্ছে।

মঙ্গলবার সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। খবর আরব নিউজের

এখন মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নবাবীতেই শুধু জামাতে নামাজ আদায় হবে।

শুক্রবারের জুমার নামাজসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। তবে নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আযান দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বুধবার সকাল পর্যন্ত ৭ হাজার ৯৮৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..