✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফের করোনায় আক্রান্ত বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-৩১, | ১১:১২:২৬ |

করোনা থেকে সুস্থ হতে না হতেই আবারও করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে গত ২১ জুলাই ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ও কনোর এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২১ জুলাই প্রথমবার জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন প্রেসিডেন্ট বাইডেন।

গত মঙ্গলবার নতুন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার চারবার তার করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারবারই ফলাফল নেগেটিভ আসে। ফলে ঘোষণা দেওয়া হয় বাইডেন সেরে ওঠেছেন।

কিন্তু শনিবার ফের তার করোনা ধরে পরে। জো বাইডেন এদিন জানিয়েছেন, নিজের মধ্যে করোনার কোনো উপস্বর্গ খুঁজে পাননি তিনি এবং বর্তমানে সুস্থ আছেন।

অন্যদিকে জো বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে প্রেসিডেন্ট বাইডেনকে করোনার চিকিৎসা দেওয়া হবে না। কিন্তু তাকে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..